Dhaka ০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

শেরপুরে স্ত্রীর সাথে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। ২৮ অক্টোবর মঙ্গলবার সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কান্দাশেরী এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত একাব্বর মিয়া (২৮) ওই এলাকার মৃত হায়দার আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে। আর ছোটভাই ফারুক মিয়া একই বাবার তৃতীয় স্ত্রী মুসেদার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক মিয়া নিজের স্ত্রী মাকসুদা বেগমের সঙ্গে বড় ভাই একাব্বরের পরকীয়া সম্পর্ক আছে-এমন সন্দেহে প্রায়ই ঝগড়া করতেন। মঙ্গলবার সকালেও ওই বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়ার পর ফারুক তার বড় ভাই একাব্বরকে ঘরের ভেতরেই ধারালো রামদা দিয়ে কয়েকটি কোপ দেয়। পরে রক্তাক্ত অবস্থায় একাব্বরকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এব্যাপারে ফারুকের স্ত্রী মাকসুদা বেগম পরকীয়া সম্পর্কের বিষয়টি অস্বীকার করে বলেন, ফারুক নেশাগ্রস্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. প্রমা জানান, মঙ্গলবার সকালে একাব্বরকে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার হাত, গাল ও শরীরের বিভিন্ন স্থানে গভীর কোপের ক্ষত ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। পরে জরুরি চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেলে রেফার করা হয়।

এদিকে একাব্বরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, এটি মূলত পারিবারিক দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এখনও কেউ আটক হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Update Time : ০৬:১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫