Dhaka ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতের মানববন্ধন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় শেরপুরেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদানসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বুধবার সকালে শহরের ডিসি গেইটের সম্মুখে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতের এমপি প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল, সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি ডা. মো. হাসানুজ্জামান।

এসময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুস সোবাহান, বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার, জামায়াতের রুকন এ্যাডভোকেট আশেকুজ্জামান বুলবুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতের মানববন্ধন

Update Time : ১০:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫