Dhaka ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে শিশু সুরক্ষা, অধিকার, বিকাশ ও উন্নয়নে করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শেরপুরে শিশুদের সুরক্ষা, অধিকার, বিকাশ ও উন্নয়নে করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর রবিবার দুপুরে জেলা শিশু একাডেমীর হলরুমে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিশুরা বিদ্যালয়ে যাতায়াতের পথে বখাটেদের ইভটিজিং, শহরের খানাখন্দে ভরা সড়কে চলাচলে দুর্ভোগ, সুস্থ্য বিনোদন কেন্দ্রের অভাব, বাল্যবিয়ের প্রবণতা বেড়ে যাওয়া, পারিবারিক সহিংসতা, কর্মস্থলে শ্রমজীবী শিশুর নিরাপত্তাহীনতা সহ বিভিন্ন বিষয় তুলে ধরে।

এসব বিষয়গুলো স্থানীয়ভাবে শিশুদের সুরক্ষা, অধিকার ও বিকাশে বড় বাঁধা হিসেবে উল্লেখ করে সমস্যার সমাধানে উপস্থিত অতিথিদের কাছে পরামর্শ চান। পরে অতিথিরা তাদের বক্তব্যে শিশুদের অধিকার, সুরক্ষা, বিকাশ এবং উন্নয়নে নানা পরামর্শ দেন।

এসময় অতিথিরা এনসিটিএফ বা ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের জেলা কমিটির মাধ্যমে লিখিতভাবে সমস্যাগুলো প্রশাসন, পুলিশ, শিশু একাডেমী ও সমাজসেবা বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদ, নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ সদস্যসচিব সাংবাদিক হাকিম বাবুল,
এনসিটিএফ স্বেচ্ছাসেবক রজত সাহা অন্তু প্রমুখ।

এদিন একইসাথে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর আয়োজনে শিশু একাডেমী মিনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ে শিশু নির্যাতন বন্ধে করনীয় ও শিশু অধিকার বাস্তবায়ন বিষয়ক জেলা পর্যায়ে শিশুদের সাথে বড়দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরে পৃথক তিনটি গ্রæপে শিশুদের মধ্যে চিত্রাঙ্গন প্রতিযোগিতার বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় এনসিটিএস সদস্য শারা ফারুক মিনহা, তানজিদ মাহতাব রাকিন, জারীন তাসনিম বৃষ্টি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে শিশু সুরক্ষা, অধিকার, বিকাশ ও উন্নয়নে করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Update Time : ০৯:৫২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫