Dhaka ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে পিপি আব্দুল মান্নানের সংবাদ সম্মেলন

শেরপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নানের বিরুদ্ধে নামে—বেনামে ফেসবুক আইডি ও পেইজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। শেরপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নানের আয়োজেন ১ অক্টোবর বুধবার রাতে শেরপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ ওই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে পিপি ও শহর বিএনপির আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান মৌখিক ও লিখিত বক্তব্য বলেন, আপনারা অবগত আছেন, আমি গত ১৮/১১/২০২৪ সালে সরকারিভাবে পিপি নিয়োগ পাওয়ার পর রাষ্ট্রপক্ষে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে কাজ করে যাচ্ছি। একইসাথে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্বজনদের দায়ের করা মামলাসমূহের ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রেফতার হওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা—কর্মীদের জামিনের বিরোধিতা করে আমার দায়িত্ব পালন করে আসছি।

গত ২৮/০৯/২০২৫ তারিখে শেরপুর সদর থানার মামলা নং—২১, তারিখ—১১/১২/২০২৪, জি, আর মোকদ্দমা নং—৫৯১/২৪, ধারা— ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫—ডি মামলায় এজাহার বহির্ভূত আসামি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, চব্বিশের গণঅভ্যুত্থান আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়াদের অন্যতম মাস্টারমাইন্ড সাবেক পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পালের পক্ষে ক্রিমিনাল মিস কেইস নং—১১১০/২০২৫ মূলে জেলা জজ আদালত শেরপুরে জামিন শুনানী অনুষ্ঠিত হয়।

আমি রাষ্ট্রপক্ষের পিপি হিসেবে যথারীতি আসামীর জামিনের ঘোর বিরোধিতা করি। বিজ্ঞ বিচারক আসামীর আইনজীবী ও বাদীর জিম্মায় আসামী চন্দন কুমার পালকে পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এটি সম্পূর্ণই আদালতের নিজস্ব স্বাধীন বিচারিক ক্ষমতার অংশ। এখানে পিপির আইনগত কোন এখতিয়ার বা প্রভাব নেই। অথচ এ নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের লক্ষ্যে কিছু ষড়যন্ত্রকারী নামে—বেনামে বেশকিছু ফেসবুক আইডি ও পেইজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে এবং বিচারিক প্রক্রিয়াকে বিকৃতভাবে উপস্থাপন করে পিপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে— যা আমার জন্য মানহানিকর। এসব বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার রাষ্ট্রপক্ষ সংরক্ষণ করে।

আমি এ সংক্রান্ত ঘটনায় ইতিমধ্যে সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছি, যার নং—৪১, তাং—০১/১০/২৫ ইং। আমি স্পষ্টভাবে জানাতে চাই, রাষ্ট্রপক্ষের জোরালো বিরোধিতার কারণে দীর্ঘ প্রায় ১ বছর আগের ৬টি মামলায় জজকোর্ট থেকে জামিন নিতে ব্যর্থ হয়ে মহামান্য হাইকোর্ট থেকে ওইসব মামলায় জামিনের আদেশপ্রাপ্ত হন অ্যাডভোকেট চন্দন কুমার পাল।

প্রকৃতপক্ষে এসব প্রোপাগান্ডা রাজনৈতিক প্রতিহিংসা ও আমার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে এক শ্রেণির অসাধু মানুষ উঠেপড়ে লেগেছে। বর্তমান রাজনীতির ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করতে নগ্নভাবে সত্য—মিথ্যা যাচাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ইচ্ছা তাই লিখে প্রতিপক্ষের সম্মানহানি করা। আমি মুক্ত গণমাধ্যমকর্মীদের অনুরোধ করব বিষয়টি খতিয়ে দেখে সঠিক সংবাদ প্রকাশ করার জন্য।

সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে পিপি আব্দুল মান্নানের সংবাদ সম্মেলন

Update Time : ১১:৪৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫