Dhaka ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে পেট্রোল ঢেলে বসতবাড়ি পোড়ালো মাদকাসক্ত ছেলে, পুলিশে দিল অভিভাবক

  • Reporter Name
  • Update Time : ১১:১৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৯৪ Time View

মাদকাসক্ত ছেলে পেট্রোল ঢেলে দিনে-দুপুরে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে টিনসেড বসতবাড়ি। এতে ওই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন ভাগ্যহত অভিভাবক। ২৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ঘাকপাড়া বাজারে এ ঘটনা ঘটে। মাদকাসক্ত ওই যুবকের নাম মঞ্জিল (২৩)।

পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘাকপাড়া বাজার সংলগ্ন আলী আজগর ভুট্টুর একমাত্র ছেলে মঞ্জিল মাদকাসক্ত থাকায় কিছুদিন আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে সে আরও হতাশাগ্রস্ত হয়ে পড়ে। বিভিন্ন সময় সে অভিভাবকের কাছে মাদকের টাকা চাইতো এবং স্ত্রীকে ফিরিয়ে এনে দিতে চাপ দিতো। এসব নিয়ে প্রায়ই সে পারিবারিক অশান্তি লাগিয়ে রাখতো। শুক্রবার দুপুরে সবাই যখন জুম্মার নামাজে ব্যস্ত, তখন পেট্রোল ঢেলে টিনসেড বসতঘরে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের সবাই ছুটে আসেন। খবর পেয়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ভস্ম হয়ে যায়।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিভাবকের সহযোগিতায় অভিযুক্ত ছেলে মঞ্জিলকে আটক করে। পরে রাতেই তার বাবা আলী আজগর ভুট্টু বাদী হয়ে ছেলের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগী বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে দুপুরেই আটক করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

নালিতাবাড়ীতে পেট্রোল ঢেলে বসতবাড়ি পোড়ালো মাদকাসক্ত ছেলে, পুলিশে দিল অভিভাবক

Update Time : ১১:১৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫