Dhaka ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীবরদীতে ২২১ বোতল ভারতীয় মদ উদ্ধার

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা সীমান্তের বগুলাকান্দি এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২২১ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি। ১৭ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলার কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর সিদ্দিকের তত্বাবধানে হাবিলদার আবুল কাশেম ও নায়েক আব্দুর রহিমসহ বিজিবির একটি টহল দল সিংগাবরুনা ইউনিয়নের বগুলাকান্দি গ্রামে অভিযান চালায়। এসময় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২২১ বোতল মদ উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মদের বাজার মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৩১ হাজার ৫শ টাকা।

তিনি আরও জানান, শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে যেকোনো নাশকতা ও মাদক পাচার রোধে বিজিবি সর্বদা টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার রেখেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শ্রীবরদীতে ২২১ বোতল ভারতীয় মদ উদ্ধার

Update Time : ০৩:০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫