Dhaka ১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধসহ গ্রেফতার ২

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আনোয়ার হোসেন ওরফে কাজী (৫৫) ও তার শ্যালক মোঃ জরিপ উদ্দিন (৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১২ সেপ্টেম্বর শুক্রবার রাতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ওরফে কাজী উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের রূপারপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ও মোঃ জরিপ উদ্দিন একই গ্রামের মোঃ বাবর আলীর ছেলে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গেল ৭ সেপ্টেম্বর বিকালে বাকপ্রতিবন্ধী শিশু (১২) তাদের বাড়ি পাশে রূপারপাড়া বাজার থেকে খাবার জিনিস নিয়ে বাড়িতে আসতে থাকে। শিশুটি আনোয়ার হোসেন ওরফে কাজীর বাড়ির সামনে পৌছলে আনোয়ার হোসেন ওরফে কাজী তার বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে আসলে কাজী পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পিতা আইনের আশ্রয় নিতে চাইলে কাজীর শ্যালক মোঃ জরিপ উদ্দিন শিশুটির পিতা ও বাবুল নামে আরেকজনকে মারপিট করে।

এঘটনায় শুক্রবার দুপুরে প্রতিবন্ধী শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দিলে কাজী ও মোঃ জরিপ উদ্দিন কে গ্রেফতার করে পুলিশ।

এঘটনায় শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার জাহিদ বলেন, এ বিষয়ে শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পরেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরের আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধসহ গ্রেফতার ২

Update Time : ০৭:১২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫