Dhaka ০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

জনগণ বিরক্ত হয় বা কষ্ট পায় এমন কোনো কাজ করা যাবে না: রাজিব আহসান

‘বিএনপি জনগণের দল, জনগণ বিরক্ত হয় বা কষ্ট পায় এমন কোনো কাজ করা যাবে না। কেউ এ ধরনের কাজ করলে তাদের স্থান বিএনপিতে হবে না।’ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান ১২ সেপ্টেম্বর শুক্রবার রাতে শেরপুর জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, সংগঠনকে শক্তিশালী করা ছাড়া কোনো বিকল্প নেই। সংগঠন শক্তিশালী না থাকলে কারোরই মূল্যায়ন থাকবে না। দ্রুতই তারেক রহমান দেশে ফিরে আসবেন, জেলায় জেলায় সফর করবেন। আমরা যেন তাঁকে বিজয়ের বেশে বরণ করতে পারি।’

শেরপুর জেলা শহরের মাধবপুর স্বপ্নীল কমিউনিটি সেন্টারে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনে কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সহসভাপতি সফি উদ্দিন আহমদ সেন্টু, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান সজিব, সহ-মহিলা সম্পাদক পারভেছুন্নাহার নিপু প্রমুখ। এতে সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূলের কমিটি পুনর্গঠনসহ নানা সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, যুগ্ন-আহবায়ক ও শেরপুর সদর ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা সহ স্বেচ্ছাসেবক দলের উপজেলা, শহর, ইউনিয়ন, ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

জনগণ বিরক্ত হয় বা কষ্ট পায় এমন কোনো কাজ করা যাবে না: রাজিব আহসান

Update Time : ০৬:২১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫