Dhaka ০৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে কারাদণ্ড

শেরপুরে গাঁজা সেবনের দায়ে দুই মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ১০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়েছে তাঁদের। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত দুই মাদকসেবী হলেন- শেরপুর পৌরসভার নবীনগর মহল্লার মৃত গণি মিয়ার ছেলে মোঃ খোকা মিয়া (৪০) ও দক্ষিণ নবীনগর মহল্লার মৃত আব্দুল হাই এর ছেলে মোঃ সুমন মিয়া (৩৫)।

জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর পৌরসভার নবীনগর মহল্লার মাদকসেবী মোঃ খোকা মিয়ার বাড়ির সম্মুখে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মোঃ খোকা মিয়া ও মোঃ সুমন মিয়াকে গাঁজা সেবনের সময় হাতেনাতে ধরে ফেলেন কর্মকর্তারা। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানার আদেশ দেন। পরে ওই মাদকসেবী মোঃ খোকা মিয়া ও মোঃ সুমন মিয়াকে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া জানান, আটক মাদকসেবীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাস করে কারাদণ্ড, সঙ্গে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে কারাদণ্ড

Update Time : ১১:১৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫