Dhaka ০৭:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুর সদর থানা বার্ষিক পরিদর্শন

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৭৮ Time View

শেরপুর সদর থানা পুলিশের সার্বিক কার্যক্রম বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা। ৬ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় পরিদর্শন সম্পন্ন করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার সদর থানায় উপস্থিত হলে থানা পুলিশ পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবায়দুল আলম।

পরে অতিরিক্ত পুলিশ সুপার ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, সেরেস্তা, সরকারি অস্ত্রগুলি, থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন ও থানায় কর্মরত অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা পূর্বক পরিদর্শন বহিতে সাক্ষর করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল জোরদার, গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করা-সহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।

এসময় শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবায়দুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম-সহ শেরপুর সদর থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুর সদর থানা বার্ষিক পরিদর্শন

Update Time : ০৫:৫৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫