Dhaka ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে ৫৫ বোতল মদসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫৫ বোতল মদ জব্দ করেছে ঝিনাইগাতী থানার পুলিশ। এঘটনায় ৫ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার রাতে উপজেলার সীমান্তঘেঁষা সন্ধ্যাকুড়া এলাকায় এ অভিযান চালায় ঝিনাইগাতী থানার পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সন্ধ্যাকুড়া এলাকার আব্দুছ সামাদের ছেলে কুখ্যাত মাদক সম্রাট রাসেল মিয়া (২৮), পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সাকিব আল হাসান (১৯) ও সেলিম মিয়া (২৩), নলকুড়া রাবারড্যাম এলাকার শাহাদাত হোসেন এবং কুসাইকুড়া গ্রামের অটোচালক মোহাম্মদ আলী ওরফে আরমান (২৯)।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে রাসেল মিয়ার বাড়ি ঘিরে ফেলে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী খাটের নিচ থেকে ৩০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া অপর চারজনের কাছ থেকে আরও ২৫ বোতল মদ ও একটি অটোরিকশা জব্দ করা হয়। তিনি আরও জানান, রাসেল মিয়ার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৯টি মামলা চলমান রয়েছে। ওসি বলেন, “জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সীমান্ত এলাকায় মাদক বিরোধী জিরো টলারেন্স কার্যকর করা হচ্ছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত ঝিনাইগাতী থানার অভিযান অব্যাহত থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

ঝিনাইগাতীতে ৫৫ বোতল মদসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

Update Time : ১০:৪৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫