Dhaka ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৪:৪০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৫০৪ Time View

শেরপুরে জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট রোববার সকালে জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

কল্যাণ সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে বিগত কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ ও কর্মক্ষেত্রে সম্মুখীন হওয়া সুবিধা-অসুবিধা এবং সমস্যাগুলো বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় ধৈর্য ধরে সকলের বক্তব্য শোনেন ও সমস্যা সমাধানের লক্ষ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনবান্ধব পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। তিনি সকল পুলিশ সদস্যকে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় শেরপুর জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের মধ্যে যারা ২০২৩ সালে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ অর্জন করেছেন তাদের ও অভিভাবকবৃন্দের হাতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩ এর সম্মানী, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

এসময় শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, মেডিকেল অফিসার ড. শিবলী সামিউল তুষার, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

Update Time : ০৪:৪০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫