Dhaka ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধ্বংস করে নয়, প্রকৃতি রক্ষা করেই উন্নয়ন করতে হবে : পরিবেশ উপদেষ্টা

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৮১২ Time View

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রকৃতি বিধ্বংসী উন্নয়ন করা যাবে না। প্রকৃতি সংরক্ষণ করেই যাবতীয় উন্নয়ন করতে হবে।

তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশে আমাদের নদীগুলোকে দূষিত করা যাবে না। নদী, গাছ, পাহাড় সবকিছুকেই ভালোবাসতে হবে। জনগণের কাছে প্রকৃতির বার্তা পৌঁছে দিতে হবে। গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় পর্যায়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, তরুণ প্রজন্মের হাতেই দেশের ভবিষ্যৎ। তারাই সাহসিকতার সাথে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে এবং তারাই নতুন বাংলাদেশের ভিত্তি।

তরুণ সমাজের ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, তরুণরা যদি ঐক্যবদ্ধ থাকে তবে যেকোনো সমস্যার সমাধান সম্ভব। সুন্দর বাংলাদেশ গড়তে হলে সমাজ থেকে সব ধরনের বৈষম্য দূর করতে হবে। এর আগে বৈষম্য ভাঙার ডাক কেউ দেয়নি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, উপ-উপাচার্য ড. মো. নূরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ  প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম প্রমুখ।

পরিবেশ উপদেষ্টা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। পরে বেলাই বিল পরিদর্শন করেন রিজওয়ানা হাসান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

ধ্বংস করে নয়, প্রকৃতি রক্ষা করেই উন্নয়ন করতে হবে : পরিবেশ উপদেষ্টা

Update Time : ০৯:৫৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫