Dhaka ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেঘালয়ে গণপিটুনিতে নিহত শেরপুরের আকরামের লাশ ফেরত দিয়েছে ভারত

ভারতের মেঘালয়ের দক্ষিণ পশ্চিম খাসি হিলসে গণপিটুুনিতে নিহত শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার আকরাম আলীর (৩০) লাশ ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। ১৭ আগস্ট রোববার দুপুরে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা দিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মধ্যমে নিহত আকরামের লাশ হস্তান্তর করা হয়।

ওইসময় ভারতীয় স্থানীয় পুলিশ এবং কলমাকান্দা থানার পুলিশ এবং নিহত আকরামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নিহত আকরাম ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।

আকরামের বড় ভাই শেখ ফরিদ নিহত আকরামের লাশ গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা লাশ নিয়ে নেত্রকোনা জেলা হাসপাতালে রয়েছি। এখানে ময়নাতদন্ত হবে। তারপর লাশ নিয়ে নেত্রকোনা থানায় যেতে হবে। সেখান থেকে ছাড়পত্র নওয়ার পর বাড়ির পথে লাশ নিয়ে রওনা হবো। আকরামের লাশ ঝিনাইগাতীর বাকাকুড়া গ্রামের বাড়িতে দাফন করা হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ, সেখানে বাড়িঘরে হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় কৈথাকোণা গ্রামে স্থানীয়রা গত ১০ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে আকরামকে ধরে ফেলে এবং নির্মমভাবে মারধর করলে তার মৃত্যু ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

মেঘালয়ে গণপিটুনিতে নিহত শেরপুরের আকরামের লাশ ফেরত দিয়েছে ভারত

Update Time : ১১:১৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫