Dhaka ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

নয়ানী বাজারে জনদুর্ভোগ লাঘবে কঠোর শেরপুর পৌরসভা: অবৈধ স্থাপনা সরাতে আল্টিমেটাম

শেরপুর পৌর শহরের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র নয়ানী বাজার এলাকায় সড়ক ও ফুটপাত দখলের ফলে সৃষ্ট তীব্র জনদুর্ভোগ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে শেরপুর পৌর কর্তৃপক্ষ। জনস্বার্থে ফুটপাত ও সড়কের ওপর স্থাপিত সকল অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকান দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ ফেব্রুয়ারি সোমবার শেরপুর পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নয়ানী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতগুলো কিছু অসাধু ব্যবসায়ী ও হকারদের দখলে থাকায় সাধারণ পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এর ফলে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এসময় সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীকে নিজ উদ্যোগে ফুটপাত ও সড়কের ওপর স্থাপিত অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা দ্রুত সরিয়ে নিতে নির্দেশনা দেন। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এসব অবৈধ স্থাপনা না সরানো হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে জানা গেছে।

শেরপুর পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ‘শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখা আমাদের দায়িত্ব। জনসাধারণের সুবিধার্থেই ব্যবসায়ীদের এই অনুরোধ জানানো হয়েছে। আমরা আশা করি, ব্যবসায়ীরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে দ্রুত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করবেন।” শহরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই দখলদারিত্ব বন্ধের। পৌরসভার এই সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ নাগরিক ও সচেতন মহল।

এসময় পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মোঃ বজলুল করিম, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল কাদের, বাজার পরিদর্শকসহ পৌর কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নয়ানী বাজারে জনদুর্ভোগ লাঘবে কঠোর শেরপুর পৌরসভা: অবৈধ স্থাপনা সরাতে আল্টিমেটাম

Update Time : ০৬:১৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬