Dhaka ০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা শেরপুরে মেধাবৃত্তি পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে অবৈধ বালুবাহী ৬টি ভ্যানগাড়ি আটক শ্রীবরদীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’: আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন বিজিবির মহাপরিচালক শেরপুরে নির্বাচন মনিটরিং টিমের সভা: অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ শেরপুরে জামায়াত নেতা রেজাউল হত্যা: আসামিদের জামিনে স্ত্রীর ক্ষোভ শেরপুরে জামায়াত নেতা হত্যায় প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন ১২ ফেব্রুয়ারির নির্বাচন ‘আজাদি না গোলামি’র ফয়সালা: শেরপুরে ডা. শফিকুর রহমান

ঝিনাইগাতীতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন বিজিবির মহাপরিচালক

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মোতায়েনকৃত বিজিবির বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বিজিবির মহাপরিচালক ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবি’র বেইজ ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন এবং নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নির্দেশনা প্রদান করেন। আসন্ন নির্বাচনে সুষ্ঠুভাবে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মো. কামরুল হাসান, বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নূরুল আজিম বায়েজিদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অনিন্দিতা রানী ভৌমিকসহ স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, আনসার ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি মহাপরিচালকের শেরপুর সীমান্তে এই সফর এলাকার দায়িত্বরত জওয়ানদের মনোবল আরও চাঙ্গা করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা

ঝিনাইগাতীতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন বিজিবির মহাপরিচালক

Update Time : ০৫:৫৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬