Dhaka ০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা শেরপুরে মেধাবৃত্তি পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে অবৈধ বালুবাহী ৬টি ভ্যানগাড়ি আটক শ্রীবরদীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’: আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন বিজিবির মহাপরিচালক শেরপুরে নির্বাচন মনিটরিং টিমের সভা: অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ শেরপুরে জামায়াত নেতা রেজাউল হত্যা: আসামিদের জামিনে স্ত্রীর ক্ষোভ শেরপুরে জামায়াত নেতা হত্যায় প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন ১২ ফেব্রুয়ারির নির্বাচন ‘আজাদি না গোলামি’র ফয়সালা: শেরপুরে ডা. শফিকুর রহমান

শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে শেরপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। অনুষ্ঠানে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন এবং বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বিত দায়িত্ব পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় তিনি ভোটকেন্দ্র ও সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় সাধন। নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় অগ্রিম প্রস্তুতি গ্রহণ।

সভায় জেলা প্রশাসক বলেন, “একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। মাঠ পর্যায়ে নিরপেক্ষতা বজায় রেখে সকলকে দায়িত্ব পালন করতে হবে।”

অনুষ্ঠানে শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত সকল কর্মকর্তা সম্মিলিত প্রচেষ্টায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা

শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সভা অনুষ্ঠিত

Update Time : ০৩:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬