Dhaka ০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা শেরপুরে মেধাবৃত্তি পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে অবৈধ বালুবাহী ৬টি ভ্যানগাড়ি আটক শ্রীবরদীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’: আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন বিজিবির মহাপরিচালক শেরপুরে নির্বাচন মনিটরিং টিমের সভা: অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ শেরপুরে জামায়াত নেতা রেজাউল হত্যা: আসামিদের জামিনে স্ত্রীর ক্ষোভ শেরপুরে জামায়াত নেতা হত্যায় প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন ১২ ফেব্রুয়ারির নির্বাচন ‘আজাদি না গোলামি’র ফয়সালা: শেরপুরে ডা. শফিকুর রহমান

শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে নবনির্মিত লাইব্রেরির শুভ উদ্বোধন

শেরপুরে কৃষি শিক্ষায় জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ২৭ জানুয়ারি মঙ্গলবার শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ATI) নবনির্মিত লাইব্রেরির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। উদ্বোধন শেষে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

উদ্বোধনকালে জেলা প্রশাসক কৃষি শিক্ষার মানোন্নয়ন এবং গবেষণাভিত্তিক জ্ঞানার্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হলে প্রশিক্ষণার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না। গবেষণা ও উদ্ভাবনী চিন্তায় সমৃদ্ধ হতে এই লাইব্রেরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি প্রশিক্ষণার্থীদের আরও মনোযোগী ও দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান, যাতে তারা আগামী দিনের সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক কৃষি উন্নয়নে নেতৃত্ব দিতে পারে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. সালমা লাইজু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা

শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে নবনির্মিত লাইব্রেরির শুভ উদ্বোধন

Update Time : ০২:৪৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬