Dhaka ০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা শেরপুরে মেধাবৃত্তি পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে অবৈধ বালুবাহী ৬টি ভ্যানগাড়ি আটক শ্রীবরদীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’: আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন বিজিবির মহাপরিচালক শেরপুরে নির্বাচন মনিটরিং টিমের সভা: অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ শেরপুরে জামায়াত নেতা রেজাউল হত্যা: আসামিদের জামিনে স্ত্রীর ক্ষোভ শেরপুরে জামায়াত নেতা হত্যায় প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন ১২ ফেব্রুয়ারির নির্বাচন ‘আজাদি না গোলামি’র ফয়সালা: শেরপুরে ডা. শফিকুর রহমান

গজনী অবকাশ কেন্দ্রে জিপ লাইন উদ্বোধন ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে গণভোটের প্রচারণা

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে নবনির্মিত জিপ লাইনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জিপ লাইনের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, গজনী অবকাশ কেন্দ্র শেরপুর জেলার একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট। এখানে জিপ লাইন সংযোজনের মাধ্যমে পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হবে এবং দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। উদ্বোধন শেষে গজনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের মাঝে গণভোটের প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত জনগণের উদ্দেশ্যে গণভোটে অংশগ্রহণের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল শ্রেণি-পেশা ও জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে গণভোট সম্পর্কে সচেতন করতে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ একটি প্রশংসনীয় পদক্ষেপ। উদ্বোধনী ও গণভোট প্রচার অনুষ্ঠানে ঝিনাইগাতী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন এবং বিপুল সংখ্যক পর্যটক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, “গণভোটে অংশগ্রহণ করি, সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করি” এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা

গজনী অবকাশ কেন্দ্রে জিপ লাইন উদ্বোধন ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে গণভোটের প্রচারণা

Update Time : ১১:৫৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬