Dhaka ০২:১১ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধানের শীষ কোন একক ব্যক্তির প্রতীক নয়

শেরপুর-১ (সদর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা প্রতীক পাওয়ার পর তার প্রথম নির্বাচনী জনসভা করেছেন। ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ওই জনসভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, আমি শাসক বা নিয়ন্ত্রক নয়, আপনাদের সেবক হিসেবে এমপি হতে চাই এবং সেবা করতে চাই। আমরা বিগত ১৭ বছর কষ্ট করে যেভাবে মজলুম হয়েছিলাম, আর কোন মজলুম থাকবে না ইনশাআল্লাহ। সকল জালেম, অত্যাচারী, চাঁদাবাজ ও দখলদারকে প্রতিহত করব ইনশাআল্লাহ। এতে আমার শত বাঁধার মুখে পড়তে হলেও আমি সত্য ও সুন্দর পথে চলবো। আর যারা অপরাধ করবে তারা দলের বা দলের বাইরে হোক কিংবা আমার স্বজন- কাউকেই ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, ধানের শীষ কোন একক ব্যক্তির প্রতীক নয়। এই প্রতীকের জন্য বিএনপির নেতা-কর্মীরা অনেক জেল-জুলুম ও অত্যাচার সহ্য করেছেন। তাই সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর শেরপুর গড়ে তুলতে চাই। পিছিয়ে পড়া শেরপুরকে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগে উন্নত করে তুলতে চাই।

তিনি আরও বলেন, তারেক রহমান নতুন বাংলাদেশ গড়তে নতুন পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন। ওই পরিকল্পনার সাথে শেরপুরের জন্য আপনাদের মতামত নিয়ে একটি সুশৃংখল, সমতা ও ন্যায়ভিত্তিক অর্থনৈতিক মুক্তির একটি পরিকল্পনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো।

জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ হযরত আলী, সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, শহর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু রায়হান রূপন, মো. কামরুল ইসলাম প্রমুখ।

নির্বাচনের জনসভা শুরুর আগে সদর উপজেলার ১৪ ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা দলে দলে মিছিল সহকারে এসে পৌর পার্ক মাঠে জমায়েত হয়। ওইসময় বিএনপি ও বিভিন্ন অঙ্গ দলের হাজার হাজার নেতাকর্মী ও উৎসুক জনতা ভিড় করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Update Time : ১০:১৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬