Dhaka ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এবং পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

১৩ জানুয়ারি মঙ্গলবার তারা উপজেলার একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতির সার্বিক দিক খতিয়ে দেখেন।

এসময় জেলা রিটার্নিং অফিসার তরফদার মাহমুদুর রহমান ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, ভোটগ্রহণ কক্ষের অবস্থা, প্রবেশ ও বহির্গমন পথ এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। পাশাপাশি নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

Update Time : ০৪:৫৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬