Dhaka ০৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা শেরপুরে মেধাবৃত্তি পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে অবৈধ বালুবাহী ৬টি ভ্যানগাড়ি আটক শ্রীবরদীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’: আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন বিজিবির মহাপরিচালক শেরপুরে নির্বাচন মনিটরিং টিমের সভা: অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ শেরপুরে জামায়াত নেতা রেজাউল হত্যা: আসামিদের জামিনে স্ত্রীর ক্ষোভ শেরপুরে জামায়াত নেতা হত্যায় প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন ১২ ফেব্রুয়ারির নির্বাচন ‘আজাদি না গোলামি’র ফয়সালা: শেরপুরে ডা. শফিকুর রহমান

শ্রীবরদীতে হলুদের চাদরে মোড়ানো ফসলের মাঠ

সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখরিত শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বিভিন্ন ফসলের মাঠ। নীল আকাশের নীচে বিস্তীর্ণ মাঠজুড়ে হলুদ ফুলের সমারোহ। যেন হলুদ বরণে সেজেছে প্রকৃতি। দূর থেকে মনে হয় মাঠ যেন হলুদের চাদরে মোড়ানো। সরিষার ফুল থেকে মৌমাছিসহ বিভিন্ন পোকা-মাকড়, পাখির গুণ গুণ শব্দ, ফুলের রেণু থেকে মধু সংগ্রহের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। এবছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছে উপজেলা কৃষি বিভাগ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় বিভিন্ন এলাকায় ৪ হাজার ২৯৮ হেক্টার জমিতে উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদ হয়েছে। কৃষি প্রণোদনার আওতায় ৩ হাজার কৃষকের মাঝে বারী-১৪ জাতের সরিষা বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়। সরিষা উৎপাদনে সার কম প্রয়োগ করতে হয়, সেচ, নিড়ানী ও কীটনাশকের খুব একটা প্রয়োজন হয় না। স্বল্প সময়ে কম খরচে সরিষা চাষ করা যায়। ফলে জমির উর্বরতাও বৃদ্ধি পায়। আমন ও বোরো আবাদের মাঝে যে সময় থাকে সেই সময় পতিত জমিতে সরিষা চাষ করে কৃষকরা অধিক লাভবান হচ্ছে।

জালকাটা গ্রামের কৃষক আমিনুল ইসলাম, আবু তালেব, সোহেল মিয়া, চান মিয়া, ফরিদ মিয়ার সাথে কথা হলে জানান, ঘন কুয়াশা থাকলেও এবছর সরিষার বাম্পার ফলনের আশা করছি। সারিষা দামও ভালো পাওয়া যায়। তাই কম খরচে সরিষা চাষে অধিক লাভ করা যায়। এছাড়াও স্থানীয় কৃষি অফিস থেকে আমাদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ বলেন, গত বছরের তুলনায় এবার শ্রীবরদী উপজেলায় সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। সঠিক সময়ে প্রণোদনা সহায়তা প্রদান ও নিয়মিত মনিটরিং করার কারনে আবাদ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আবহাওয়া অনুকূলে থাকার কারনে আশা করছি গত বছরের তুলনায় ফলনও বেশি হবে। আমন ধান কাটার পর কৃষকরা সেই জমিতে সরিষা চাষ করে ৭৮-৮০ দিনের মধ্যে ফলন ঘরে তুলে। আমন ও বোরো চাষের মাঝামাঝি সময়ের পতিত জমিতে সরিষা চাষ করায় একদিকে যেমন জমির উর্বরতা বৃদ্ধি পায় অপরদিকে কৃষকরা অধিক লাভবান হয়।

শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা সহায়তা দেওয়ায় কৃষি কাজে আগ্রহ বেড়েছে। প্রণোদনা পাওয়ায় উৎপাদিত পণ্য বিক্রি করে কৃষকরা আর্থিকভাবে অধিক লাভবান হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা

শ্রীবরদীতে হলুদের চাদরে মোড়ানো ফসলের মাঠ

Update Time : ০৫:৫৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬