Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শ্রীবরদীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত শেরপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত শেরপুরের ৩টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ নকলায় বৃদ্ধের ঝুঁলন্ত লাশ উদ্ধার শেরপুরে চার অবৈধ ইটভাটায় প্রশাসনের হানা: ৯ লাখ টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে শেরপুরের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার শেরপুরে ই-বেইল বন্ড সিস্টেম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: শেরপুর-১ আসনে বিএনপি, জামায়াতসহ ৩ প্রার্থীকে শোকজ শেরপুরে বাদল ও খালেক হত্যা মামলার প্রধান আসামির জামিন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে কন্যাশিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

দোকান ভাড়া পুননির্ধারণের দাবিতে শেরপুরে নিউমার্কেট বন্ধ

শেরপুর পৌরসভার নিউমার্কেটের বরাদ্দকৃত দোকান ভাড়া পূর্বের পৌর প্রশাসক নির্ধারণ করলেও তা পুননির্ধারণের বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে ২৮ ডিসেম্বর রোববার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ভাড়া পুননির্ধারণের দাবিতে নিউমার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে রোববার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিউমার্কেটের সব দোকান অর্ধদিবস বন্ধ রাখা হয়। ওই সময় নিউমার্কেটের ১৮০টি দোকানের মালিক ও মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ শেরপুর পৌরসভার প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

রোববার দুপুর সাড়ে ৩টায় অনুষ্ঠিত সভায় শেরপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি এমদাদুল হক হীরা, সাধারণ সম্পাদক এম এ রশিদ মাসুদ, এসআর মার্কেটের প্রতিনিধি আবু সামা এবং সংশ্লিষ্ট দোকান মালিকরা উপস্থিত ছিলেন।

সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে ভাড়া পুননির্ধারণের বিষয়টি বাস্তবতা ও ব্যবসাবান্ধব দৃষ্টিকোণ থেকে বিবেচনার দাবি জানানো হয়। তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতি ও ক্রেতা সংকটের কারণে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি হলে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে।

নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি এমদাদুল হক হীরা বলেন, “দোকান ভাড়া বৃদ্ধি আগেই নির্ধারণ করা হয়েছে—তা আমরা অবগত। তবে ব্যবসায়ীদের সক্ষমতা, বাস্তবতা ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হলে সেটিই হবে সবার জন্য গ্রহণযোগ্য ও ইতিবাচক। অন্যথায় আমাদের দাবি উপেক্ষিত হলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় পরবর্তী কর্মসূচি গ্রহণ করতে আমরা বাধ্য হব।”

সমিতির সাধারণ সম্পাদক এম এ রশিদ মাসুদ বলেন, “এই মতবিনিময় সভা একটি ইতিবাচক উদ্যোগ। আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো গেলে ব্যবসায়ীরা স্বস্তি পাবে। পূর্ববর্তী বছরগুলোর তুলনায় অতিরিক্ত ভাড়া দেওয়ার সক্ষমতা বর্তমানে দোকান মালিকদের নেই-এ বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে নতুনভাবে ভাড়া নির্ধারণের দাবি জানানো হয়েছে।”

শেরপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা বলেন, “পৌরসভার রাজস্ব ব্যবস্থাপনার স্বার্থে দোকান ভাড়া পুননির্ধারণ করা হয়েছে। তবে আজকের মতবিনিময় সভার মূল উদ্দেশ্যই ছিল ব্যবসায়ীদের মতামত জানা। ব্যবসায়ীদের সব দিক বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আগামী মাস থেকে নতুনভাবে ভাড়া নির্ধারণ করে তা জানিয়ে দেওয়া হবে।”

মতবিনিময় সভা শেষে প্রশাসনের আশ্বাসে বিকেল ৫টার দিকে ব্যবসায়ীরা তাদের দোকান পুনরায় খুলে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শ্রীবরদীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

দোকান ভাড়া পুননির্ধারণের দাবিতে শেরপুরে নিউমার্কেট বন্ধ

Update Time : ১০:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫