Dhaka ১২:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত আরোগ্য কামনায় দেশ-বিদেশের মানুষের মাঝে চলছে দোয়া ও প্রার্থনা। দল-মত নির্বিশেষে সবাই তার সুস্থতা কামনা করে আসছেন। এ উপলক্ষে ২৯ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় শেরপুর জেলা বিএনপি সদস্য সচিব এবি এম মামুনুর রশিদ পলাশ, সদর ১ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব হযরত আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, শহর বিএনপির সদস্য সচিব মোঃ জাফর আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন, জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম শহিদুল ইসলাম ভিপি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম চাঁন, জেলা বিএনপি সিনিয়র সদস্য সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন অর রশিদ মামুনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি এই জাতির আশা-ভরসার প্রতীক। তার সুস্থতা মানেই বাংলাদেশের গণতন্ত্রের শক্তি। আমরা বিশ্বাস করি আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং দেশ পরিচালনায় আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

বক্তারা আরও বলেন, “বেগম জিয়া বাংলাদেশের আপামর মানুষের হৃদয়ে বাস করেন। আমরা তার সুস্থতা কামনায় নিরন্তর দোয়া করে যাচ্ছি, ইনশাআল্লাহ তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৯:২৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫