Dhaka ০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুর জেলার পুলিশ সুপার আমিনুল ইসলাম এর বদলিজনিত বিদায় সংবর্ধনা

শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর বদলি উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শনিবার সকাল ১০টায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশে উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ বিদায়ী পুলিশ সুপারকে দক্ষ, সৎ, কর্মোদ্যমী, চৌকস ও মানবিক গুণাবলী সম্পন্ন একজন পেশাদার কর্মকর্তা হিসেবে বর্ণনা করে তাঁর জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে স্মৃতিচারণ করেন এবং তাঁর পেশাগত ও ব্যক্তিগত জীবনের সার্বিক সাফল্য কামনা করেন। পরে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পক্ষান্তরে পুলিশ সুপার তাঁর বিদায়ী ভাষণে সহকর্মীদের জনগণের সেবায় পেশাদারিত্বের সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান। শেরপুরে চাকরি জীবনের বিভিন্ন স্মৃতির কথা উল্লেখ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন, যা অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার; সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম; মেডিকেল অফিসার ডঃ শিবলী সামিউল তুষার-সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুর জেলার পুলিশ সুপার আমিনুল ইসলাম এর বদলিজনিত বিদায় সংবর্ধনা

Update Time : ০৬:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫