Dhaka ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে ২১টি জাল নোটসহ গ্রেফতার ১

নালিতাবাড়ীতে ২১টি জাল নোটসহ গ্রেফতার ১

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে ২১টি এক হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানার পুলিশ।

৮ নভেম্বর শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার কেন্দুয়াপাড়া আমবাগান বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী হাসান উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার একটি দল কেন্দুয়াপাড়া আমবাগান বাজারে অভিযান চালায়। এসময় মেহেদীকে গ্রেফতার করা হলেও তার সঙ্গে থাকা অপর ২ সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে মেহেদীর শরীর তল্লাশি করে এক হাজার টাকা মূল্যের ২১টি জাল নোট উদ্ধার করা হয়।

এব্যাপারে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, ‘উদ্ধার করা নোটগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি, খালি চোখে আসল-নকল পার্থক্য করা কঠিন। জাল নোটগুলো সীমান্তবর্তী এলাকা দিয়ে পাচার করে স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত মেহেদী হাসানকে ৯ নভেম্বর রোববার দুপুরে আদালতে পাঠায় পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নালিতাবাড়ীতে ২১টি জাল নোটসহ গ্রেফতার ১

Update Time : ১১:৪২:১২ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫