Dhaka ১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে ১৫ লক্ষাধিক টাকার বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৬ নভেম্বর বৃহস্পতিবার ওই দুই উপজেলার পৃথক স্থানে এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম।
বিজিবি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এবং ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় সানগ্লাস ও জিরা পাচারের চেষ্টা করে। ওই সময় সংশ্লিষ্ট এলাকার রামচন্দ্রকুড়া ও নকশী বিজিবি ক্যাম্পের টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বিজিবি ৪ হাজার ১৪০ পিস ভারতীয় সানগ্লাস এবং ২৭০ কেজি ভারতীয় জিরা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত এসব চোরাচালানকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ৬৬ হাজার টাকা।
ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। একইসাথে সীমান্তে মাদক, চোরাচালানকৃত মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

Update Time : ০৮:১৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫