Dhaka ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শেরপুর-১ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর রোববার বিকেলে জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার বিকেল ৪টায় শেরপুর জেলা শহরের নওহাটা খোয়ারপাড় মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রঘুনাথ বাজার থানা মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থীসহ দলের জেলা কমিটির আমীর মাওলানা হাফিজুর রহমান এবং বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

জামায়াতে ইসলামীর অভিযোগ, গত ২৪ অক্টোবর শুক্রবার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়ায় হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে হামলা চালানো হয়। এই হামলার প্রতিবাদে ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার দলের পক্ষ থেকে শেরপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

মিছিল শেষে রঘুনাথ বাজার থানা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে শেরপুর-১ আসনের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম বলেন, ‘এই জনস্রোত প্রমাণ করে কোনো হামলা, মামলা বা প্রতিহিংসা আমাদেরকে থামাতে পারবে না। আমাদের এ পথচলা চিরস্থায়ী। গণতন্ত্রের চর্চা ও শান্তিপূর্ণ নির্বাচনী কার্যক্রমে এমন হামলা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। প্রশাসনকে নির্বাচনী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।’

শেরপুর-২ আসনের এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি ও শেরপুর-৩ আসনের এমপি প্রার্থী নুরুজ্জামান বাদল হামলার নিন্দা জানিয়ে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কোনো অপশক্তি বাধা দিতে পারবে না।

উল্লেখ্য, গত শুক্রবার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামে হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে হামলার ঘটনা ঘটে। জামায়াতে ইসলামীর অভিযোগ, বিএনপির সন্ত্রাসীরা এই হামলা করে। তবে বিএনপির নেতৃবৃনদ জামায়াতে ইসলামীর এই অভিযোগ অস্বীকার করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ১১:০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫