Dhaka ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

নকলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

শেরপুর জেলার নকলা উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলার নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। স্বাস্থ্য সহকারী জাহিদা আক্তার ৭ম শ্রেণির শিক্ষার্থী মোশফিরাত তাসনিম নুঝাতকে টিকা প্রদানের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক উমর ফারুক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবাল সরকার পার্থ, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মালিহা নুঝাত, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই (এমটিইপিআই) মো. আব্দুর রহিম, স্বাস্থ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, সেনেটারী ইন্সপেক্টর হাসান ফেরদৌস আলম, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আবু কাউছার বিদ্যুৎসহ স্বাস্থ্য সহকারীগন ও ক্যাম্পেইন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
জানা গেছে, ১২ অক্টোবর রবিবার থেকে শুরু হয়ে ১৮ দিনব্যাপি এই ক্যাম্পেইন চলবে। প্রথম ১০দিন ২৭০টি কেন্দ্রে ২৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের এবং পরবর্তী ৮দিন কমিউনিটি পর্যায়ে ২১৬টি ইপিআই সেন্টারে টিকা প্রদান করা হবে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী টিকাদান কেন্দ্রে বিনামূল্যে টিকা প্রদান করা হবে।

উপজেলায় ৯ মাস বয়সী শিশু থেকে ১৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী মোট ৬১ হাজার ৫৮৫ জন শিশু ও কিশোর-কিশোরীকে সরকারি ভাবে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মালিহা নুঝাত জানান, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের পূর্বনির্ধারিত সুবিধাজনক কেন্দ্রে প্রথম ১০ দিন ব্যাপি এই টিকা প্রদান করা হবে। পরে কমিউনিটি পর্যায়ে উপজেলার ৯টি ইউনিয়নের পুরাতন ওয়ার্ড ভিত্তিক প্রতি ওয়ার্ডে ৮টি করে টিকাদান কেন্দ্রে এ টিকা প্রদান করা হবে। এতে প্রতি ইউনিয়নে ২৪টি করে মোট ২১৬টি অস্থায়ী কেন্দ্র ও একটি স্থায়ী কেন্দ্র (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স)-এ বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই (এমটিইপিআই) মো. আব্দুর রহিম জানান, এই টিকা গ্রহনের জন্য ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর দিয়ে অনলাইনে রেজিষ্ট্রেশন করা হতে হবে। তবে যে বা যারা ডিজিটাল জন্মনিবন্ধন করতে পারেনি তারা নিকটস্থ কেন্দ্রে গিয়ে টিকা কার্ড প্রদর্শন করেও টিকা গ্রহন করতে পারবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জনগনকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে একদল শিল্পী বাদ্যযন্ত্র সহকারে জনসচেতনতামূলক গান পরিবেশন করেন।

ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রথম সারির ও দ্বিতীয় সারির দুই স্তরের তদারককারী কর্মকর্তাগন নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করবেন। এছাড়া কাজের শৃঙ্খলা বজায়সহ সার্বিক সহযোগিতায় বেশ কিছু স্বেচ্ছাবেক কাজ করবেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নকলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

Update Time : ০৩:৪৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫