Dhaka ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত শেরপুর মুক্ত দিবস আজ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস পালিত শেরপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন স্বতন্ত্র এমপি প্রার্থী ঘোষণা “নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্রীবরদীতে প্রতিবন্ধীদের নিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নবাগত পুলিশ সুপার কামরুল ইসলাম শেরপুর জেলায় যোগদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে গলায় ফাঁস দিয়ে তানিয়া (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ৮ অক্টোবর বুধবার সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের দক্ষিণ সন্ন্যাসীভিটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানিয়া দক্ষিণ সন্ন্যাসীভিটা গ্রামের মৃত আতাহার আলীর মেয়ে। তানিয়ার স্বামী সাইফুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ তানিয়া গত ৫ অক্টোবর স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসেন। মঙ্গলবার মাগরিবের নামাজ শেষে তিনি ঘর থেকে বেরিয়ে যান। পরে দীর্ঘক্ষণ ফিরে না আসায় তার মা জরিনা বেগম খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর তিনি বাড়ির সামনের পুকুর পাড়ে একটি আম গাছে মেয়েকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন তানিয়াকে নিচে নামিয়ে আনেন ততক্ষণে তানিয়া মৃত্যুবরণ করেন। গাছের নিচে তানিয়ার মোবাইল ফোন পড়ে ছিল। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ থানায় নিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানায়, তানিয়ার সঙ্গে স্বামী বা পরিবারের কারও কোনো মনোমালিন্য বা বিরোধ ছিলে না। তিনি কোনো শারীরিক বা মানসিক অসুস্থায়ও ভুগছিলেন না।

এব্যাপারে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি তবে লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নালিতাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

Update Time : ০৪:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫