জাতীয় যুবশক্তি শেরপুর জেলা শাখার ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শেরপুর সদর উপজেলার মো. আশরাফুল আলমকে আহবায়ক, ইঞ্জিনিয়ার তাহসীন আবরার তন্ময়কে সদস্য সচিব ও মো. জসিম উদ্দিনকে মূখ্য সংগঠক করে এক বছর মেয়াদী এই কমিটির অনুমোদন করা হয়।
৩ অক্টোবর শুক্রবার জাতীয় যুবশক্তির মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের সুপারিশক্রমে জাতীয় যুবশক্তির আহবায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম নিজ নিজ স্বাক্ষরের মাধ্যমে কমিটি অনুমোদন প্রদান করেন।
নবগঠিত আহবায়ক কমিটিতে আহবায়ক, সদস্য সচিব ও মূখ্য সংগঠকসহ একজন সিনিয়র যুগ্ম আহবায়ক, ৩ জন যুগ্ম আহবায়ক, ৬ জন যুগ্ম সদস্য সচিব, ১জন সিনিয়র সংগঠক ও ২০ জনকে সংগঠক করা হয়েছে।
দায়িত্বশীল এই ৩৫ জনের মধ্যে, শেরপুর সদর উপজেলার ২৪ জন, শ্রীবরদী উপজেলার ৪ জন, নকলা উপজেলার ৩ জন, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলা থেকে ২ জন করে অনুমোদিত এ কমিটিতে রাখা হয়েছে।
নকলার ৩ দায়িত্বশীলের মধ্যে সাকিবুল হাসান মাসুমকে যুগ্ম সদস্য সচিব (যুব উন্নয়ন) এবং মো. শামীম ও আব্দুল্লাহ আল মুহিদকে সংগঠক হিসেবে স্থান দেওয়া হয়েছে।
অন্যান্য হলেন-

Reporter Name 









