Dhaka ০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত শেরপুর মুক্ত দিবস আজ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস পালিত শেরপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন স্বতন্ত্র এমপি প্রার্থী ঘোষণা “নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্রীবরদীতে প্রতিবন্ধীদের নিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নবাগত পুলিশ সুপার কামরুল ইসলাম শেরপুর জেলায় যোগদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে জাকের পার্টির র‌্যালি ও জনসভা অনুষ্ঠিত

জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী জনজীবনের শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা, সাম্য, প্রগতি, গণতন্ত্রের অগ্রগতি এবং স্বাধীনতার সার্বভৌমত্ব ও অখণ্ডতা সুসংহতকরণের লক্ষ্যে শেরপুরের লছমনপুর ইউনিয়ন শাখার আয়োজনে জনসভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কাঁচাবাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন শাখার সভাপতি এসএম জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সভাপতি শামিম আহম্মেদ, সাধারণ সম্পাদক হজরত আলীসহ জেলা ও থানা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, জাকের পার্টির সম্মানিত চেয়ারম্যানের নির্দেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে। জাকের পার্টিই একমাত্র রাজনৈতিক দল, যারা চাঁদাবাজি করে না, বরং নিজের পকেটের টাকা খরচ করে দল পরিচালনা করে।

তারা আরও বলেন, গোলাপ ফুল প্রতীকে ভোট দিয়ে জাকের পার্টিকে বিজয়ী করতে হবে, যাতে দেশে সত্যিকার শান্তি, নৈতিকতা ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা করা যায়।

আলোচনা সভা শেষে কুসুমহাটি বাজারে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যাতে জাকের পার্টির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শেরপুরে জাকের পার্টির র‌্যালি ও জনসভা অনুষ্ঠিত

Update Time : ১১:৪৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫