Dhaka ০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুর-১ আসনে জামায়াত নেতা কামরুজ্জামানের ছেলে ওয়াফি’র গণসংযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মরহুম মুহাম্মদ কামারুজ্জামানের ছেলে হাসান ইমাম ওয়াফি শেরপুর-১ (সদর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন। তিনি ২৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে শহরের খরমপুর, নয়ানী বাজার, গোয়ালপট্টি, মুন্সিবাজার ও কালিরবাজার এলাকায় বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

গণসংযোগকালে হাসান ইমাম ওয়াফি বলেন, শেরপুর-১ (সদর) আসনটির সাথে আমার বাবার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এ সম্পর্ক ধরে রাখতে আমি এই আসন থেকে সম্ভাব্য এমপি প্রার্থী হয়েছি। আমার পরিবার ও দল থেকে পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক আমি আমার কাজ করে যাব। এজন্য আমার নিজ জেলার শহরে আজ সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছি।

এসময় আমার বাংলাদেশ (এবি) পার্টি, শেরপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মুকসিতুর রহমান হিরাসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।

এবি পার্টি সূত্রে জানা গেছে, মরহুম কামরুজ্জামানের ছেলে হাসান ইমাম ওয়াফি এবি পার্টি থেকে শেরপুর-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুর-১ আসনে জামায়াত নেতা কামরুজ্জামানের ছেলে ওয়াফি’র গণসংযোগ

Update Time : ১০:৩৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫