Dhaka ০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে জাসাস এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

“গাইবো মোরা গণতন্ত্রের গান, দুঃশাসনের হবেই অবসান” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শেরপুর জেলা শহরের মাধবপুর স্বপ্নীল কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শেরপুর জেলা শাখার আয়োজনে ওই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এসময় তিনি বলেন, বাংলাদেশের জনগণ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। গত ১৬ বছর তারা নির্বাচনের নামে প্রহসন দেখেছে, ভোট দিতে পারেনি। তাই যেকোনো মূল্যে আমাদের এই নির্বাচন সফল করতে হবে। কিন্তু কয়েকটি দল আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে বাধাগ্রস্ত ও নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।

জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ফারহানা চৌধুরী বেবী এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. ওয়ারেজ আলী মামুন, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ।

জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ্ মোঃ বিল্লাল হোসেন ও জাসাস জামালপুর জেলা শাখার সভাপতি রেজভী আল আমালী (রনজু) এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য মোঃ লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস ফকির, ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন, সদস্য এটিএম আশরাফ হোসেন শাহীন ও ছামছুল হোসাইন, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ভিপি প্রমুখ।

শেরপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীর উপস্থিতিতে সম্মেলনটি উৎসবমুখর হয়ে ওঠে। কর্মী সম্মেলনের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক ও গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত গান পরিবেশন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে জাসাস এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Update Time : ১১:৪৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫