Dhaka ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত শেরপুর মুক্ত দিবস আজ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস পালিত শেরপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন স্বতন্ত্র এমপি প্রার্থী ঘোষণা “নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্রীবরদীতে প্রতিবন্ধীদের নিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নবাগত পুলিশ সুপার কামরুল ইসলাম শেরপুর জেলায় যোগদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নকলায় বাবার বাড়িতে বেড়াতে এসে মেয়ের মৃত্যু

শেরপুর জেলার নকলা উপজেলায় বাবার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিপা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ১৫ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরবাছুর আলগী নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিপা কয়েকদিন আগে তার ২ সন্তান ও স্বামীসহ বাবার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার বিকেলে বিদ্যুৎ চালিত পানির মটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান আহত নারীকে হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছেন।

নকলা সরকারি হাজী জাল মামুদ ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল্লাহ ইবনে ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত নিপা সম্পর্কে আমার চাচাতো বোন হয়। কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় তার স্বামী উজ্জল মিয়ার পা ভেঙে যায়। সে এখনো পূর্ণ বিশ্রামে আছেন। আজ বিদ্যুৎস্পৃষ্টে নিপার মৃত্যু হলো। এতে পরিবারে শোকের ছায়া নেমে এলো।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নকলায় বাবার বাড়িতে বেড়াতে এসে মেয়ের মৃত্যু

Update Time : ০৯:৪১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫