Dhaka ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে পরিত্যক্ত দরবার থেকে নারীর লাশ উদ্ধার

শেরপুরে পীরের পরিত্যক্ত দরবার থেকে রিনি বেগম (৩২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ সেপ্টেম্বর রোববার দুপুরে শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের পরিত্যক্ত দরবারের মূল গেইট সংলগ্ন ভবনের তৃতীয় তলা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ওই নারীর শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী চরজঙ্গলদী এলাকায়। তার বাবার বাড়ি জামালপুর সদর উপজেলার বাউরামারী।

জানা যায়, প্রায় ৯ মাস আগে ওই দরবারে স্থানীয় মুসল্লীদের হামলা-ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় এক ব্যক্তি নিহতসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আর ওইসব ঘটনায় থানায় ৪/৫টি মামলা রুজু হয়। এরপর থেকেই ওই দরবারটি জনমানবশূন্য পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। পরবর্তীতে উচ্চ পর্যায়ের মধ্যস্থতায় আপোষমূলে মোকদ্দমাগুলো প্রায় দুমাস আগে নিস্পত্তি হলেও দরবারে ফিরে আসেননি পীর ও তার অনুসারীরা।

এঅবস্থায় রোববার দুপুরে পীরের পরিত্যক্ত দরবারের মূল গেইট সংলগ্ন বহুতল ভবন থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন ভবনটির তিনতলায় বোরকা পরিহিত অবস্থায় এক নারীর লাশ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে সদর থানা পুলিশ। পুলিশের ধারণা, লাশটি অন্তত দুদিন ওই তিনতলায় পড়ে ছিল। যে কারণে লাশে পচন ধরেছে।

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, খবর পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওই নারীর স্বজনদের খবর দেওয়া হয়েছে। এছাড়া নানাভাবে ওই নারীর বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে পরিত্যক্ত দরবার থেকে নারীর লাশ উদ্ধার

Update Time : ০৮:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫