Dhaka ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১ সেপ্টেম্বর সোমবার জেলা বিএনপির উদ্যোগে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৭টায় শহরের রঘুনাথ বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিকেল সাড়ে ৪টায় দলীয় কার্যালয় সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশীদ পলাশের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফজলুর রহমান তারা, মো. শফিকুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান পিপি, আবু রায়হান রূপন ও প্রকৌশলী ফাহিম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম শহিদুল ইসলাম ভিপি, সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, শহর বিএনপির সদস্য সচিব জাফর আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশীদ, সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম আহমেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে এসে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ১০:১৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫