Dhaka ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল শেরপুরে বিএনপি’র প্রতিবাদ মিছিল ও সমাবেশ হাদি গুলিবিদ্ধের ঘটনায় শেরপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা শেরপুরে ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ শ্রীবরদীতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন বিভাগীয় কমিশনার নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে স্কুলছাত্রী মায়মুনাকে হত্যা করে তারই ফুফা

ঘর জামাই’ বলায় সপ্তম শ্রেণির স্কুলছাত্রী কিশোরী মাইমুনাকে প্রথমে থাপ্পড় ও পরে শ্বাসরোধ করে হত্যার পর কচুরিপানার নিচে লুকিয়ে রেখে গা ঢাকা দিয়েছিল আপন ফুফা ছাইদুল ইসলাম (৩৯)। হত্যাকাণ্ডের ৬ দিন পর এবং লাশ উদ্ধারের ৩দিন পর ঘটনার জট খোলে পুলিশ। হত্যার দায় স্বীকার করে শুক্রবার বিকেলে শেরপুরের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে অভিযুক্ত ফুফা সাইদুল ইসলাম। এর আগে বুধবার রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে নালিতাবাড়ী থানার পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার ভালুকাকুড়া গ্রামের মফিজুল ইসলামের কিশোরী কন্যা মাইমুনা গত ২৩ আগস্ট শনিবার দুপুরে সহপাঠীদের সাথে পুতুল খেলার সময় ফুল আনতে বাড়ির পাশের পুকুর পাড়ে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে রোববার থানায় সাধারণ ডায়েরি করেন।

এরপর মঙ্গলবার বিকেলে মাইমুনার চাচা বাড়ির পাশের একটি ডোবায় দুর্গন্ধ পেয়ে এর কারণ খোঁজতে গেলে কচুরিপানার ভেতর মাইমুনার অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে পুলিশ রাতেই ওই লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ জানায়, ফুল আনতে গেলে কথা প্রসঙ্গে ফুফা সাইদুল ইসলামকে ঠাট্টার ছলে কিশোরী মাইমুনা ‘ঘর জামাই’ বলে সম্বোধন করে। এতে সাইদুল রাগান্বিত হয়ে থাপ্পড় বসালে মাইমুনা অচেতন হয়ে পড়ে যায়। পরে উপায়ান্তর না পেয়ে গলায় থাকা ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর পাশের ডোবায় কচুরিপানার ভেতরে লুকিয়ে রোববার ঢাকায় চলে যায়।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল

নালিতাবাড়ীতে স্কুলছাত্রী মায়মুনাকে হত্যা করে তারই ফুফা

Update Time : ০২:৩৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫