Dhaka ০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নকলায় হঠাৎ নবজাতকের বাড়িতে মিষ্টি নিয়ে হাজির হলেন ইউএনও

  • Reporter Name
  • Update Time : ০২:৫১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৬৫৪ Time View

শেরপুর জেলার নকলা উপজেলায় জন্মনিবন্ধনের জন্য আগ্রহ সৃষ্টি করতে ও জনগনের মধ্যে সচেতনতা বাড়াতে নবজাতকের বাড়িতে মিষ্টি নিয়ে হাজির হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

২৫ আগস্ট সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যেগে টালকী ইউনিয়নের বিভিন্ন এলাকার নবজাতকের বাড়িতে এসব মিষ্টি নিয়ে হাজির হন তিনি। এসময় টালকী ইউনিয়নের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুলসহ উপজেলা প্রশাসনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানাযায়, সোমবার বিকেলে টালকী ইউনিয়নের বিবিরচর গ্রামের জয়নাল ও রামেরকান্দির গ্রামের তোতার বাড়িতে যান ইউএনও। নবজাতকের পরিবার হঠাৎ ইউএনও’র হাতে মিষ্টি দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠেন। এই উদ্যেগকে সবাই স্বাগত জানান। ইউএনও’র আগমনে অনেকে উপস্থিত হলে সবার মাঝে জন্ম নিবন্ধন করার ও নবজাতকের সুস্থ্যতার জন্য ইপিআই কর্মসূচির গুরুত্ব এবং এর সুফল বর্ণনা করলে সবাই আগ্রহ প্রকাশ করেন।

ইউএনও মো. জাহাঙ্গীর আলম বলেন, শিশু জন্মের পরে জন্ম নিবন্ধন করার কথা থাকলেও নাগরিকরা অবহেলা করে। প্রায়ই দেখা যায় বাচ্চাদের স্কুলে ভর্তির সময় অভিভাবকরা জন্ম সনদ নিতে আসে, তখন দেখা যায় অভিভাবকদের জন্ম নিবন্ধন করতে হয় এতে করে কিছুটা বিলম্ব হয়। তাছাড়া অনেক সময় সফটওয়্যারেরও সমস্যা থাকে। আমরা নাগরিক সেবা বৃদ্ধির জন্য এখন শিশু বাচ্চার জন্মের খবরে এখানে আসছি, যাতে তারা আগ্রহী হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

নকলায় হঠাৎ নবজাতকের বাড়িতে মিষ্টি নিয়ে হাজির হলেন ইউএনও

Update Time : ০২:৫১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫