Dhaka ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত শেরপুর মুক্ত দিবস আজ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস পালিত শেরপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন স্বতন্ত্র এমপি প্রার্থী ঘোষণা “নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্রীবরদীতে প্রতিবন্ধীদের নিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নবাগত পুলিশ সুপার কামরুল ইসলাম শেরপুর জেলায় যোগদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শেরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীবরদীতে ধানখেত থেকে কৃষকের লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১০:২৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ২৯২ Time View

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে নিখোঁজের ৪ দিন পর ধানখেত থেকে আব্দুল খালেক (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২০ আগস্ট বুধবার দুপুরে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের ইন্দিলপুর নতুন মসজিদ এলাকার একটি ধানখেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল খালেক একই গ্রামের মৃত জমর উদ্দিনের ছেলে।

এর আগে ১৭ আগস্ট থেকে কৃষক আব্দুল খালেক নিখোঁজ ছিলেন। ওই ঘটনায় গত ১৮ আগস্ট নিহতের বড় ছেলে রহমত উল্লাহ বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট শনিবার বিকালে বাড়ি থেকে নামাজ পড়তে বের হয় কৃষক আব্দুল খালেক। কিন্তু রাতে বাড়ি না ফেরায় নিহতের ছেলে রবিবার শ্রীবরদী থানায় নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি করেন। এরপর পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হলেও কোন সন্ধান মেলেনি। ২০ আগস্ট বাড়ির পার্শ্ববর্তী একটি ধানখেত থেকে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে ধানখেতে অর্ধগলিত লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের লোকজন গিয়ে লাশটি খালেকের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শেরপুর মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শ্রীবরদীতে ধানখেত থেকে কৃষকের লাশ উদ্ধার

Update Time : ১০:২৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫