Dhaka ০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল শেরপুরে বিএনপি’র প্রতিবাদ মিছিল ও সমাবেশ হাদি গুলিবিদ্ধের ঘটনায় শেরপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা শেরপুরে ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ শ্রীবরদীতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন বিভাগীয় কমিশনার নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে কোটি টাকার সরকারি জমি উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১১:২০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৩২৯ Time View

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা ও উপজেলা প্রশাসন। ১৭ আগস্ট রোববার এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফ উদ্দিন। এসময় পুলিশ সদস্যসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন বাকাকুড়া মৌজার ১নং খাস খতিয়ানের দুটি দাগে মোট ০.৩৬ একর খাস জমি অবৈধভাবে দখল করে বেশকিছু দোকানপাট গড়ে তোলা হয়েছিল। দীর্ঘদিন ধরে স্থানীয় এক শ্রেণির ভূমিদস্যু ওই জমি ভোগ করে আসছিল। অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় কোটি টাকা মূল্যের এ সরকারি জমি উদ্ধার করা হয়। প্রশাসন জানিয়েছে, উদ্ধারকৃত জমিতে কাংশা ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের পরিকল্পনা রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল জানান, জনস্বার্থে সরকারি জমি উদ্ধার অভিযানের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল

ঝিনাইগাতীতে কোটি টাকার সরকারি জমি উদ্ধার

Update Time : ১১:২০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫