Dhaka ০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে কাঠবোঝাই ভ্যান উল্টে প্রাণ গেল দাদা-নাতির

শেরপুরে কাঠ বোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি উল্টে দাদা-নাতির মৃত্যু হয়েছে। ১৬ আগস্ট শনিবার দুপুরে সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার হালগড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল মিস্ত্রী ও তার নাতি হোসাইন (১১)। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রৌহা ইউপি চেয়ারম্যান মো. সাইফুজ্জামান সোহেল।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কাঠ বোঝাই করে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে হালগড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন মোফাজ্জল মিস্ত্রী ও তার নাতি হোসাইন। ওইসময় মোফাজ্জল মিস্ত্রী পাশে বসে থাকায় ভ্যান চালাচ্ছিল তার নাতি হোসাইন। পথিমধ্যে বেলতলী বাজার সংলগ্ন স্থানে ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় হোসাইন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দাদা মোফাজ্জল মিস্ত্রীকে দ্রুত শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দাদা-নাতির এমন আকস্মিক মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রৌহা ইউপি চেয়ারম্যান মো. সাইফুজ্জামান সোহেল জানান, মোফাজ্জল মিস্ত্রীর বাড়ি হালগড়া। শনিবার দুপুরে সে তার ভ্যানগাড়িতে কাঠ নিয়ে বাড়ি যাওয়ার পথে বেলতলী এলাকায় উল্টে যায়। ওইসময় দাদা মোফাজ্জল আর নাতি হোসাইন মারা যায়।

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে কাঠবোঝাই ভ্যান উল্টে প্রাণ গেল দাদা-নাতির

Update Time : ১১:৪৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫