Dhaka ০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু, চালক-হেলপার পলাতক

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে যাত্রীবাহী লোকাল বাসের চাপায় আশরাফ আলী (৮০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। ১৬ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইগাতী-শেরপুর সড়কের জোলগাঁও এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী জোলগাঁও গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে আশরাফ আলী সড়ক পার হচ্ছিলেন। এসময় শেরপুর থেকে ছেড়ে আসা ঝিনাইগাতীগামী ‘পাপিয়া পরিবহনের’ একটি লোকাল বাস তাকে ধাক্কা দেয়। বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উঠেন এবং বাসটিকে আটক করে ব্যাপক ভাঙচুর চালান। তবে ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। এতে এলাকাবাসীর ক্ষোভ আরও বেড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, “বাসটি আটক করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।” তিনি আরও জানান, চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে এবং তাদের গ্রেফতারের পর প্রাসঙ্গিক আইনে ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়ক দুর্ঘটনা রোধে কঠোর ব্যবস্থা ও ঝুঁকিপূর্ণ স্থানে গতিরোধক স্থাপনের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ঝিনাইগাতীতে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু, চালক-হেলপার পলাতক

Update Time : ১২:১৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫