Dhaka ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীবরদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

“প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। ১২ আগস্ট মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর শ্রীবরদীর আয়োজনে পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মজিদ।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, এনসিপি শ্রীবরদী উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল মান্নান মাষ্টার, আত্মকর্মী শামীম আহমেদ। আলোচনা শেষে প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শ্রীবরদীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

Update Time : ০৫:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫