Dhaka ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুর সদর উপজেলা ও শহর ছাত্রদলের কমিটি গঠন

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৯০৫ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর সদর উপজেলা ও শেরপুর শহর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সদর উপজেলা ছাত্রদলের সভাপতি হয়েছেন হুমায়ুন কবির ইমরান ও সাধারণ সম্পাদক হয়েছেন আশরাফুল আলম রাসেল। এছাড়া শহর ছাত্রদলের নয়া কমিটির সভাপতি হয়েছেন সাকিবুল হাসান তারা ও সম্পাদক হয়েছেন রাকিব হাসান। ১১ আগস্ট সোমবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটি ঘোষণা করা হয়। একইসাথে আগামী ১৫ দিনের মধ্যে নতুন কমিটির নেতৃবৃন্দদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।

এব্যাপারে শেরপুর সদর উপজেলা ছাত্রদলের নয়া কমিটির সভাপতি হুমায়ুন কবির ইমরান বলেন, যেদিন থেকে রাজনীতি বুঝি সেদিন থেকেই ছাত্রদলের সাথে লেগে আছি। স্বৈরাচারী সরকারের আমলে জেল জুলুমের শিকার হয়েছি কিন্তু কোথাও আপোষ করিনি। আমার সংগঠনের প্রতি ত্যাগের বিনিময়ে দল আমাকে দায়িত্ব দিয়েছে। আমি আমার জীবনের বিনিময়ে হলেও সংগঠনের জন্য কাজ করবো।

পৌরসভা ছাত্রদলের নয়া সভাপতি সাকিবুল হাসান তারা বলেন, জাতীয়তাবাদী শক্তিকে আরও বেগবান করতে পৌর ছাত্রদলের কল্যাণে কাজ করবো। সংগঠনের গতিশীলতা বাড়াতে আজ সকাল থেকেই কাজ শুরু করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

এদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু। তিনি বলেন, দীর্ঘদিন যারা ত্যাগ স্বীকার করেছেন, দলের বিপদে আপদে সম্মুখ সমরে ছিলো দল তাদেরকে মূল্যায়ন করেছে। কেন্দ্র ঘোষিত কমিটি অত্যন্ত ভালো হয়েছে। এছাড়াও কেন্দ্র যাদের যোগ্য স্থানে রাখার প্রয়োজন মনে করেছেন তাদেরকেই রেখেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ও ভিটেমাটি রক্ষার দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুর সদর উপজেলা ও শহর ছাত্রদলের কমিটি গঠন

Update Time : ০৫:৫৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫