Dhaka ১২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

শেরপুরে জাতীয় যুব দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৩৭৯ Time View

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১২ আগস্ট মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলার ভাতশালাস্থ যুব ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এসময় তিনি বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার চালিকাশক্তি হবে যুব সমাজ। সে লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার যুবক-যুবতীদের উদ্যোক্তা ও আত্মনির্ভরশীল করে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বমেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন ও জেলা জামায়াতের শুরা সদস্য জাকারিয়া মো. আব্দুল বাতেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপটি কো-অর্ডিনেটর অরুনাভ দেবনাথ।

আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ৬ জন যুবক-যুবতীর মাঝে সনদপত্র বিতরণ ও ৬ জনের মাঝে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে যুব উন্নয়নের নিজস্ব তহবিল থেকে স্বল্প সুদে ৬ লক্ষ ৩০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়। এছাড়া ৩৬ জুলাই উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, পোনামাছ অবমুক্তকরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং রক্তদান কর্মসূচি পালন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

শেরপুরে জাতীয় যুব দিবস পালিত

Update Time : ০৫:৫৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫