Dhaka ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল শেরপুরে বিএনপি’র প্রতিবাদ মিছিল ও সমাবেশ হাদি গুলিবিদ্ধের ঘটনায় শেরপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা শেরপুরে ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ শ্রীবরদীতে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন বিভাগীয় কমিশনার নালিতাবাড়ীর রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা’র অবৈধ নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন এর প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরপুরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে কুখ্যাত মাদক কারবারি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবুল মিয়া গ্রেফতার

শেরপুরে কুখ্যাত মাদক কারবারি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সন্ত্রাসী মোঃ বাবুল মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ১২ আগস্ট মঙ্গলবার সকালে শেরপুর জেলার সদর উপজেলার মুন্সিরচর পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বাড়ি তল্লাশি করে গাঁজাসহ প্রাণঘাতী বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বাবুল মিয়া (৪২) শেরপুর জেলার সদর উপজেলার চর মোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর গ্রামের মোঃ জামাল উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৪ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত কুখ্যাত মাদক কারবারি বাবুল মিয়ার বিরুদ্ধে জামালপুর জেলার সরিষাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মামলার রায়ে ২০১৯ সালে আদালত থেকে যাবজ্জীবন দণ্ডিত হয়। এরপর থেকে সে পলাতক অবস্থায় শেরপুর এলাকায় মাদক ব্যবসার পাশাপাশি নানা সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল।

এছাড়াও বাবুল মিয়া দুর্ধর্ষ সন্ত্রাসী যার নামে দুটি হত্যা মামলা বিচারাধীন আছে। এলাকার জনসাধারণ তার ভয়ে আতঙ্কগ্রস্ত থাকত এবং সে এলাকায় ত্রাস সৃষ্টি করে এলাকাবাসীকে অত্যাচারে অতিষ্ঠ রাখত। সে অত্র এলাকায় দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য পরিচালনা করত এবং কুখ্যাত মাদক কারবারি হিসেবে এলাকায় ব্যাপক পরিচিতি রয়েছে। শেরপুরের পুলিশ ও মাদকদ্রব্য বিভাগ দীর্ঘদিন থেকে তাকে ধরার জন্য মরিয়া ছিল।

পরে কুখ্যাত মাদক কারবারি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবুল মিয়াকে শেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হাদীর উপর হামলার প্রতিবাদে শেরপুরে এনসিপির বিক্ষোভ মিছিল

শেরপুরে কুখ্যাত মাদক কারবারি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবুল মিয়া গ্রেফতার

Update Time : ০৬:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫