Dhaka ০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ

  • Reporter Name
  • Update Time : ০৭:১৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৫৪৩ Time View

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
২৭ মে মঙ্গলবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আখতার আহমেদ। এসময় তিনি বলেন, আমরা বিশ্বাস করি, কৃষক যদি বেঁচে থাকে, কৃষক যদি ভালো থাকে, কৃষক যদি হাসে, তাহলে বাংলাদেশ হাসবে।

বক্তব্য শেষে ঝিনাইগাতী উপজেলাতে কৃষি প্রণোদনা হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল আমিন, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এ.টি.এম ফয়জুর রাজ্জাক, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাজিব সাহা, সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ঝিনাইগাতী উপজেলাতে খরিপ/২০২৪-২৫ অর্থ বছরে (উফশী) ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ

Update Time : ০৭:১৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫