Dhaka ০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা শেরপুরে মেধাবৃত্তি পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে অবৈধ বালুবাহী ৬টি ভ্যানগাড়ি আটক শ্রীবরদীতে মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার শেরপুরে গৃহবধূ মর্জিনাকে ‘শ্বাসরোধে হত্যা’: আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন বিজিবির মহাপরিচালক শেরপুরে নির্বাচন মনিটরিং টিমের সভা: অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ শেরপুরে জামায়াত নেতা রেজাউল হত্যা: আসামিদের জামিনে স্ত্রীর ক্ষোভ শেরপুরে জামায়াত নেতা হত্যায় প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন ১২ ফেব্রুয়ারির নির্বাচন ‘আজাদি না গোলামি’র ফয়সালা: শেরপুরে ডা. শফিকুর রহমান

সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ আইজিপি’র

  • Reporter Name
  • Update Time : ১০:৩৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ২৫৯ Time View

ভারত-পাকিস্তান সংঘাতকে ঘিরে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেজন্য সীমান্তে পুলিশ সুপারদের (এসপি) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে ‘বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতা এবং আইজিপি কাপ-২০২৪ এর চূড়ান্ত প্রতিযোগিতায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নির্দেশনার কথা জানান আইজিপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি আইজিপি ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি বাহারুল আলম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ শুটিং ক্লাবের সভাপতি মো. মোস্তফা কামাল। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং অংশগ্রহণকারী শ্যুটারগণ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ভারতের সাথে আমাদের সীমান্তবর্তী জেলা ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি। ভারত-পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেজন্য সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদেরকে আগেই সতর্কবার্তা দেয়া হয়েছে।

তিনি বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করবো যেন এর প্রেক্ষিতে আমাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়।

বুধবার বিকেলে গুলশানে বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ৫ থেকে ৭ মে পর্যন্ত এ প্রতিযোগিতায় ছয়টি ইভেন্টে অংশ নেয়।
বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতা এবং আইজিপি কাপ-২০২৪ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রানার্স আপ হয়েছে স্পেশাল ব্রাঞ্চ (এসবি)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরের পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা

সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ আইজিপি’র

Update Time : ১০:৩৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫