Dhaka ০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেরপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত নকলায় কৃষক নিহতের অভিযোগে আটক ৩ শেরপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলামের সাথে সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনম্র শ্রদ্ধায় শেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত নকলায় নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

এপেক্স ক্লাব অব শেরপুরের দ্বিতীয় পালাবদল অনুষ্ঠিত

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের জেলা-১, ক্লাব নং-১৩৩ এর অন্তর্গত এপেক্স ক্লাব অব শেরপুর গত ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ক্লাবটি শেরপুরে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নেতৃত্বের বদল হিসেবে ২০২৫ বর্ষের শেরপুর ক্লাবের বোর্ড অব ডিরেক্টরস আনুষ্ঠানিকভাবে ২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে শেরপুর মহিলা কলেজ সংলগ্ন পাতাবাহার খেলাঘর আসর এর কক্ষে দায়িত্বভার গ্রহণ, দ্বিতীয় পালাবদল ও শপথ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এপেক্স ক্লাব শেরপুরের ফেলোশিপ ও জনসংযোগ পরিচালক এপেক্সিয়ান মোঃ আলমগীর হোসেন। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শপথ বাক্য পাঠ করানোর পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এপেক্স বাংলাদেশের জেলা-১ এর গভর্নর এপেক্সিয়ান এএফএম এনামুল হক মামুন উপস্থিত থেকে ক্ষমতার প্রতিক গে-বেল ও ক্লাব জুয়েল হস্তান্তর করেন ২০২৫ বর্ষের প্রেসিডেন্ট এপে. মো. মমিনুল ইসলামকে।

এসময় প্রধান অতিথি বলেন, মানুষের সেবায় যারা এগিয়ে আসেন, তারাই সমাজের শ্রেষ্ট মানুষ। এপেক্স ক্লাব তেমনি সমাজ উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখছে। এছাড়াও তিনি মানবসেবায় উপস্থিত সবাইকে এগিয়ে আসতে বলেন।

এর আগে প্রধান অতিথিসহ অন্যান্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব¡ পালন করেন এপেক্স ক্লাব অব শেরপুরের চার্টার্ড প্রেসিডেন্ট এপে. ডা. এ এ এম আবু তাহের।

এছাড়াও অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ। পরে ক্লাব প্রেসিডেন্ট আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বর্তমানে ক্লাবের বোর্ড মেম্বার যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর আয়োজনকে সফল করেছেন তাদের প্রতি। পরিশেষে সবাইকে অভিনন্দন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

এসময় সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা এপে. ডা. মোবারক হোসেন, পাতাবাহার খেলাঘর আসরের সাধারণ সম্পাদক দীপক দাম, এপেক্স ক্লাব শেরপুরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. আব্দুল মান্নান, সেক্রেটারি ও ডিনার নোটিশ এডিটর এপে. মনিরুজ্জামান মানিক, সাংবাদিক মুগনিউর রহমান মনি, সাংবাদিক হামিদুর রহমান, আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন শেরপুরের সভাপতি রবিউল ইসলাম রতনসহ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শেরপুরে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

এপেক্স ক্লাব অব শেরপুরের দ্বিতীয় পালাবদল অনুষ্ঠিত

Update Time : ১১:৩১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫